আনোয়ারায় মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল আলম রবি (৩৩) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌন ১১টার দিকে উপজেলার বটতরী রুস্তমহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবিউল আলম রবি উপজেলার জুঁইন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মফজল আহমেদের পুত্র।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, গোপন সংবারে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।