চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের তৌহিদুল হক চৌধুরী।
রবিবার (১০) মার্চ সকাল ১০টায় উপজেলার চাতরী চৌমুহনী থেকে শুরু করে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে উপজেলা প্রতিটা গ্রাম পরিদর্শন করেন তিনি। এতে প্রতিটা এলাকার জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য এম এ মালেক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু জাফর, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, আবু তাহের কন্ট্রাক্টর, সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, জানে আলম , উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর , যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াছিন হিরু, যুব ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এম এ সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আমজাদী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু,বন ও পরিবেশ সম্পাদক নুর হোসেন ডিলার, মুক্তিযোদ্ধা সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সদস্য নজরুল ইসলাম বকুল, নজরুল আনসারী মুজিদ, আবদুল আলীম,সেলিম উদ্দিন মেম্বার, রাসেদুল ইসলাম চৌধুরী রাসেল, দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম ওসমান গনি রাসেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ কাইয়ুম, মো. ফোরকান, ফয়েজ, শাহজাহান, এম ওসমান গনি, রাশেদুল করিম রাসেদ, মোহাম্মদ হাসান, ছৈয়দ নুর, মোহাম্মদ শফি, জিয়াউল হক মেম্বার, আবদুল আলীম, কুতুব উদ্দীন সোহেল, মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শোডাউন শেষে সদরের গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আনোয়ারায় প্রচুর উন্নয়ন হয়েছে। গ্রামাঞ্চলে কিছু কিছু কাজ রয়েছে। জনগন সবসময় আমার পাশে ছিলো। আগামী উপজেলা পরিষদের নির্বাচনেও জনগণ আমার পাশে থাকে তাহলে আমি আবারও আপনাদের সেবা করার সুযোগ পাবো এবং আমাদের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশনায় গ্রামাঞ্চলের সব সমস্যা সমাধান করে আনোয়ারাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।