আনোয়ারায় অবসরপ্রাপ্ত ১৪ প্রধান শিক্ষককে সংবর্ধনা

চট্টগ্রামের আনোয়ারায় অবসরপ্রাপ্ত ১৪ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা প্রধান শিক্ষক সমিতির আয়োজনে আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে.এম.ছরোয়ার হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শেখ মাহবুবুর রহমান।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসো শিখি প্রকল্পের পরিচালক রাসেল মিয়া, আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশীদ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ মনছুর উপস্থিত ছিলেন।