সংসদে নারী আসনের জামানত দ্বিগুণ হচ্ছে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানত দ্বিগুণ হচ্ছে। ১০ হাজার থেকে বাড়িয়ে সংরক্ষিত নারী আসনের জামানত ২০ হাজার টাকা করা হচ্ছে।
রোববার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম ।…