ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দীর্ঘ ১২ বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি আগামী মাসে ভারতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।…