সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

সিলেট সেনানিবাসে শেষ হয়েছে সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জে. আতাউল হাকিম সারওয়ার জাহান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের ১৬ দল অংশ নেয়। এতে ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ৩৩ পদাতিক ডিভিশনের ইউপি সার্জেন্ট রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়ার এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ নাঈম ইসলাম শ্রেষ্ঠ নবীন খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট, কমান্ড্যান্ট এসআইএন্ডটি ছাড়াও উর্ধতন সেনা কর্মকর্তা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়ার সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পারিক সৌহাদ্য আরও মজবুত করতে ১৯ অক্টোবর থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।