জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট-এর পুরস্কার বিতরণ

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসনের গলফ ক্লাবে ১ম টুর্নামেন্ট হিসেবে দুই দিনব্যাপী ‘জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে জলসিঁড়ি গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আগামী এপ্রিল ২০২৪ হতে কোর্সটি নিয়মিতভাবে খেলার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দুই দিনব্যাপি এই টুর্নামেন্টে  সর্বমোট ১৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর গড়নধংযবৎ উইনার, লেফটেন্যান্ট কর্নেল ওসঃরধু  রানার আপ এবং  মেজর অহধিৎঁষ ঐধয়ঁব বেস্ট গ্রস হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর অফিসারদের আবাসন হিসেবে বাস্তবায়িত ‘জলসিঁড়ি আবাসন প্রকল্প’ এর বসবাসকারীদের বিনোদনের জন্য এ কোর্স প্রস্তুত করা হয়েছে। নয় হোল বিশিষ্ট এ গলফ কোর্সে দেশের প্রথম এলিভেটেড ড্রাইভিং রেঞ্জ পরিকল্পনা করা হয়েছে যা কোর্সটিকে করেছে অনন্য। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তা, জলসিঁড়ি গলফ ক্লাবের কর্মকর্তা ও কর্মচারী, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়  উপস্থিত ছিলেন।