দেশের প্রথম প্রজন্মের ব্যাংক ইউসিবি পিএলসি’র সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) ঢাকার আদাবরস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রানজেকশন মো: সেকেন্দার-ই-আজম এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক এস এম ফিরোজ আহমেদ।
এ চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব আইডিতে প্রবেশ করে সেমিস্টার ফি’র পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ইউসিবি‘র যেকোনো শাখা ও উপশাখায় তাদের টিউশন ফি’র টাকা জমা করতে পারবেন। জমাকৃত টিউশন ফি’র তথ্য সাথে সাথে তাদের আইডিতে আপডেট হয়ে যাবে। এছাড়াও এ চুক্তির আওতায় ভবিষ্যৎতে বিইউ’তে অধ্যায়নরত ছাত্রছাত্রীরা তাদের টিউশন ফি’র টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদুল ইসলাম, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক (অবঃ) এবং ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল এম. রহমান, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা আকতার, ভাইস প্রেসিডেন্ট (ট্রানজেকশন ব্যাংকিং) রিয়াদ হাশিম এবং রিলেশনশিপ ম্যানেজার (ট্রানজেকশন ব্যাংকিং) মুহাম্মদ আবদুন নুর প্রমুখ উপস্থিত ছিলেন।