বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর লাশ উত্তোলন

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছুরিকাঘাতে নিহতের দুই মাস পর শিক্ষার্থী সাব্বির হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া এলাকায় কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয়…

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজট

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুপাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ও কুমিল্লামুখী উভয় লেনে শত শত গাড়ি…

তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা। ওই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।রিমান্ডে নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ১১ জনকে…

গাজীপুরে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

গাজীপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী ও দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে…

হ্যাটট্রিক ও দুই অ্যাসিস্টে ‍‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখালেন মেসি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের ব্যর্থতার পর বলিভিয়ার বিপক্ষে বড়সড় চমক দেখালো মেসির আর্জেন্টিনা। বুধবার ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। একইসঙ্গে আগের ম্যাচে চোট কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসিও দেখালেন তার পায়ের জাদু। তার দাপুটে হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত…

হাথুরুর সময়ে ক্রিকেটে যত অর্জন ও ব্যর্থতা

২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন হেডকোচ হাথুরুসিংহে। কিন্তু তিনি ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের একটা সফরের মাঝপথে ই–মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। অথচ কথা ছিল— ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই কোচ থাকবেন। ওভাবে দায়িত্ব ছেড়ে দেওয়াটা পেশাদারত্বের সঙ্গে মোটেই সংগতিপূর্ণ ছিল না।…

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুটি টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের সেরা ক্রিকেটার বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বিশ্রাম দেওয়ার জাতীয় নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সম্প্রতি সামাজিকমাধ্যম এক্স-এ এসব বিষয়ে কথা বলেন তিনি। শহিদ…

তোমাদের উচিত প্রকাশ্যে আসা: ওমর সানী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব শিল্পী ও কলাকুশলী আত্মগোপনে রয়েছেন, তাদের প্রকাশ্যে আসার বার্তা দিয়েছেন নব্বই দশকের ঢালিউড তারকা অভিনেতা ওমর সানী। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি…

ক্যাটরিনা ও দীপিকাকে নিয়ে ভিকির বুদ্ধিদৃপ্ত জবাব

সুযোগ পেলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নাকি দীপিকা পাড়ুকোন— কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা ভিকি কৌশল।—এমন প্রশ্নের উত্তরে যা বললেন ভিকি? অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দেখতে দেখতে বিয়ের দুই বছর পার করে ফেললেন। বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে…

যিশুর সঙ্গ ছাড়ার পর দুই মেয়েকে কোন উপদেশ দিলেন নীলাঞ্জনা

টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করে প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টালিউড প্রযোজক ও অভিনেত্রী নীলাঞ্জনা। এবার দুই মেয়েকে ভবিষ্যৎ জীবনের কোন উপদেশ দিলেন এ অভিনেত্রী? একসময় নিজে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে…