‘হিজবুল্লাহর বাঙ্কারে মিলেছে ৫০ কোটি ডলারের স্বর্ণ ও নগদ অর্থ’

হিজবুল্লাহর গোপন বাঙ্কারে ৫০ কোটি ডলার সমপরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ পাওয়া গেছে। বৈরুতের একটি হাসপাতালের নিচে হিজবুল্লাহর গোপন ওই বাঙ্কারটির সন্ধান মিলেছে বলে দাবি ইসরাইলের। সোমবার (২১ অক্টোবর) নিজেদের গোয়েন্দা তথ্যের বরাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।…

হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান নিহত, দাবি ইসরাইলের

লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার (২১ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী এই দাবি করেছে। খবর এএফপির। তারা বলছে, হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় ‘নির্মূল’ করা হয়েছে। তবে হিজবুল্লাহর এই…

১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৮ হাজার ৩১০ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ২০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৪৭ পয়সা হিসেবে)। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা…

নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম নিয়ামক: রাষ্ট্রপতি

নিরাপদ ও উন্নত সড়ক পরিবহণ ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতি জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। বাণীতে সড়ককে দুর্ঘটনামুক্ত করতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের…

প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অনুমোদন

প্রাইমারি স্কুলগুলোতে সহকারী প্রধান শিক্ষক পদে সাড়ে ৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিষয়টি অর্থ মন্ত্রণালয়, সচিব কমিটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন পেলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা…

দুধ ও মাংসের বাজার ঠিক রাখতে খামারিদের সহযোগিতা চায় অ্যাসোসিয়েশন

দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখা এবং সাশ্রয়ী মূল্যে যোগান দিতে খামারিদের সহযোগিতা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি…

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেন। এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে।…

যেভাবে সাজগোজ করে থাকেন কারিনা

বিনোদন জগতের যে কোনো অনুষ্ঠান, পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় কখনই বিশেষ চড়া মেকআপে দেখা যায় না বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। অনেক সাক্ষাৎকারে কারিনাকে এও বলতে শোনা গেছে যে, তিনি চোখে মেকআপের ক্ষেত্রে ‘অল্পেই বেশি’ তত্ত্বে বিশ্বাস করেন। তাই নো মেকআপ লুকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ…

শাশুড়ির নয়নমণি ক্যাটরিনা! দেখে ভিকি কৌশল কী বলছেন?

আড়াই বছর হল বিয়ের। আরব সাগরের তীরে সুখের সংসার সাজিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। এর মধ্যেই কৌশল পরিবারের বউমা সুন্দরী ক্যাট হয়েছে উঠেছেন ঘোরতর সংসারী বউ। রীতিমতো কড়া হাতে সংসার সামলিয়ে রাখছেন অভিনেত্রী। শুধু তাই নয়, শাশুড়ির একেবারে নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা।…

চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে রেললাইনের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। শিলা খাতুন উপজেলার রোয়াকুল গ্রামের রাসেল আহমেদের স্ত্রী ও বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।…