শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধের ঘোষণা

রোববার (৫ নভেম্বর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলীর সই করা বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়, শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের পর সোমবার ৬ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর মোট ১১ দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ থাকবে । বিজ্ঞপ্তিতে বলা হয়,…

অবরোধের শেষ দিনে চট্টগ্রামে অটোরিকশায় আগুন, কাভার্ড ভ্যান ভাঙচুর

বিএনপির দ্বিতীয় দফায় অবরোধের দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবারে (৬ নভেম্বর) চট্টগ্রামে একটি সিএনজি-চালিত অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া, একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।] ভোর সাড়ে ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।…

মিরসরাইয়ে রেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলের ধাক্কায় মানষিক ভারসাম্যহিন এক ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদ এর ছেলে ফরিদ…

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় নিহত শিশু ৪০০০ এর বেশি

ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ৭০০ ছাড়িয়েছে ।আর নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই চার হাজারের বেশি। সোমবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় ,ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক…

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (৬ নভেম্বর) সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কাবা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ…

নারায়ণগঞ্জে অবরোধের শেষ দিনে সড়কে আগুন মিছিল পিকেটিং

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ঘন্টা অবরোধের শেষদিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নির্দেশে মহানগর যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (০৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ সড়কের…

সব রেকর্ড ভাঙলো সোনার দাম

এখন এক ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে রবিবার। সোমবার থেকে এ দাম কার্যকর হবে। অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়। সেইসঙ্গে ভরিপ্রতি…

চকরিয়ার দাখিল মাদ্রাসায় আগুন

কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কাকারার পুলেরছড়া দাখিল মাদরাসার। ছাউনিসহ মাদরাসার সিংহভাগ অংশ পুড়ে যাওয়ায় পাঠদান অনির্দিষ্টকালের জন্য থমকে পড়বে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন। আগুন লাগার বিষয়টি নিশ্চিত…

অবরোধের সমর্থনে চট্টগ্রামে পিকেটিং-মিছিল

অবরোধের সমর্থনে বন্দরনগরীর বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সড়কে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকা ২য় দফা…

অবরোধের দ্বিতীয় দিনে আনোয়ারায় বাসে আগুন

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের ২য় দিন আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত…