চবির সাবেক নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড়ে এ লাশ দেখতে পান জগদিশ নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। নিহত ব্যক্তির নাম মনির আহমেদ (৭০)। তিনি এক বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ…

উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল

রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়েছে এক বছর আগে। হাসপাতালটির উদ্বোধন হয়েছে নয় মাস হলো। তবে আমলাতান্ত্রিক জটিলতায় এখনও চালু হয়নি হাসপাতালটি। এটির দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে কে বুঝে নেবে, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সংকট নিরসনে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। ২০১৮ সালে…

৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ ঘোষণার দাবি

বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরকে একটি কলঙ্কজনক দিন হিসেবে মনে করা হয়। এদিন সেক্টর কমান্ডার খালেদ মোশাররফসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। এর অন্যতম কারণ, দেশপ্রেমিক খালেদ মোশাররফ বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িতদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন। সেদিন জিয়াউর রহমান গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে…

মাদারীপুরের রাজৈরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি নামক স্থানে সাকুরা পরিবহনের বাসের চাপায় খোকন কুন্ডু (৪২) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় নারীসহ আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নিচ বাজিতপুর গ্রামের…

মানবতাবিরোধী অপরাধ: ৯ জনের রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের ৯ জনের বিরুদ্ধে  বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো.শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার ( ৭ নভেম্বর ) এ দিন ঠিক করেন। এ মামলায় বর্তমানে ৯ আসামির মধ্যে ছয় জন পলাতক। কারাবন্দী…

পুঁজিবাজারে কমেছে লেনদেন

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৯৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে…

অবরোধে পণ্য পরিবহনে সহযোগিতা দেবে র‍্যাব–পুলিশ

নির্বাচন কেন্দ্র করে বিএনপিসহ বিরোধীদের হরতাল-অবরোধে অস্থিরতার মুখে দেশের অর্থনীতি। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায়, কনভয়ের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখতে চাইছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কে ৩০০–সহ সারা দেশে নেমেছে র‍্যাবের ৪৬০টি টহল টিম। এছাড়া রাজধানীতে ব্যাংক, বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ…

কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি আমান উল্লাহ আমান গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের…

রোমাঞ্চ ছড়িয়ে সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তিন রানের, বাংলাদেশের এক উইকেট। বাংলাদেশ শেষ উইকেটটি যখন নিতে পারলো, ততক্ষণে ম্যাচে সমতায় পৌঁছে গেছে পাকিস্তান। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। পাকিস্তান আগে ব্যাটিং করে ৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশকে। পাকিস্তানের দেওয়া লক্ষ্যটা শেষ বলে চার মেরে জিতিয়েছেন অধিনায়ক নিগার…

দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি মেট্রিক টন ২৯৪ দশমিক ৯৫ ডলার (শুল্ক ও ভ্যাট ছাড়া) দরে এ গম আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি ৯৬ লাখ টাকা। আগামী বুধবার অনুষ্ঠেয় সরকারি…