গাড়িতে আগুন দেয়ার সময় পেট্রোলবোমাসহ দুই বিএনপি নেতা আটক

এ সময় তাদের কাছ থেকে বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড় পাওয়া যায়। পুলিশ বলছে, আগুন লাগানোর এসব উপকরণ নিয়ে তারা নাশকতার উদ্দেশ্যে সড়কে বের হয়েছিল। তখন তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মগবাজার থেকে বিএনপির ওই দুই নেতাকে আটক করে পুলিশ। যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয়…

কমতে শুরু করেছে সবজির দাম

নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। আমদানির পর আলুর দাম কেজিতে পাঁচ টাকা কমেছে, তবে কমেনি ডিমের দাম। এদিকে, শীতের সবজি বাজারে আসতে শুরু করায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। বুধবার (৮ নভেম্বর) ঢাকার চারটি বাজার ঘুরে দেখা যায় আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল, চিনি, ডিম এবং…

রোববার থেকে আসছে ৪৮ ঘণ্টার হরতাল

বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের শরিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার দুদিন কোনো কর্মসূচি থাকবে না। এরপর ১২ ও ১৩ তারিখ হরতালের কর্মসূচি আসার কথা রয়েছে।সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ…

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে জানানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে…

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আজ দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে…

একনেকে উঠছে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পসহ তিন প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে উঠছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ৩ এর গ্যাস বিদ্যুৎ ও যোগাযোগ উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন। এর বাইরে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির জন্য…

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান: বেলজিয়ামের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিবিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অমানবিক এই আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে গাজায় আগ্রাসন চালানোর কারণে…

ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানি ১৬ নভেম্বর

বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিট আবেদনকারীর পক্ষে শুনানি পেছানোর আবেদন করা হলে বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ…

বরগুনায় বাসে অগ্নিসংযোগ

বরগুনার আমতলীতে ঢাকাগামী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। (৮ নভেম্বর) বুধবার রাত সোয়া ৯টার দিকে আমতলী উপজেলার আমতলী-তালতলী সড়কের আড়পাংগাসিয়া বাজার নামক এলাকায়  এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাকুরা…

২৭ ঘণ্টায় ১৩ গাড়িতে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে সারা দেশে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে এক দিন বিরতি দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দল দুটির। অবরোধের তৃতীয় দফায় গত ২৭ ঘণ্টায় ১৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩টির মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকেও আগুন…