বঙ্গবন্ধু টানেলে রেস করে গ্রেফতার দুই, জব্দ পাঁচ কার
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দামি গাড়ি নিয়ে রেসে মেতে ওঠা দুই চালককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় রেস করা সেই পাঁচটি গাড়িকেও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গাড়ি জব্দ করা হয়।…