বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ অবস্থানে থাকতে সক্ষম : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বহু বছর ধরে কাজ করে আসছে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সহজীকরণ ও সমৃদ্ধ করছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় ও সংযোগ তৈরি করেছে ব্রিটিশ কাউন্সিল। আজকের পুরস্কারপ্রাপ্ত…

জব্দ হচ্ছে স্বাস্থ্যখাতের ঠিকাদার মিঠুর শত কোটি টাকার সম্পত্তি

স্বাস্থ্যখাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া রংপুরসহ ঢাকায় তার ৭৩ কোটি টাকার সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। কমিশনের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন। তবে…

বিএনপি না আসলেও আরও অনেক দল নির্বাচনে আসবে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনীতি ও গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ দিয়ে আগুন সন্ত্রাস করলে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে ছাড় দিতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোন আপস হবে না। তিনি আরও বলেন, বিএনপি সংবিধান মানে না। তারা নির্বাচন বানচাল ও ব্যহত করার…

পূবাইলে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাজীপুর মহানগরের পূবাইলের ৪০ নং ওয়ার্ডের কুদাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্সিলর ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় জমকালো আয়োজনে নক আউট পদ্ধতিতে কুদাবো ইয়ং স্টার ও সিংগারার টেক ইলাভেন স্টার দলের মধ্যে ম্যাচ উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর সুপ্রিমকোর্টের আইনজীবী…

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান জানিয়ে দিল ভারত

যুক্তরাষ্ট্র-ভারত পঞ্চম টু প্লাস টু বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের বর্ধিত আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে উঠে আসে বাংলাদেশ ইস্যু। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র…

মাসসেরা ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা

চলতি বিশ্বকাপের মধ্যেই দারুণ একটি সুসংবাদ পেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। আজ (শুক্রবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’— এর নাম ঘোষণা করেছে। অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হিসেবে এই কিউই তারকার নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল…

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

ফারজানা হক-মুর্শিদা খাতুনের দুর্দান্ত ব্যাটিং হাতছানি দিচ্ছিল ১০ উইকেটের বড় জয়। ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়ে দুজন এগোচ্ছিলেন সেদিকেই। কিন্তু না, তা হয়নি। দুই ওভারের ব্যবধানে দুজনই ফেরেন সাজঘরে। তাতে অবশ্য বাংলাদেশের জয়ে কোনো ব্যাঘাত ঘটেনি। উইকেট বিবেচনায় পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ…

সামনের মাসেই বন্ধ হয়ে যাবে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছিল গুগল। সে সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, যদি কোনও ব্যক্তি দুই বছর বা তার বেশি সময় ধরে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে গুগল সেসব অ্যাকাউন্ট ডিলিট করে দেবে। মে মাসে গুগলের…

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, নাক গলাবে না ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি। এএনআই বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও…

ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে মাত্র ১৮৮ টাকায়

আগামী ১ ডিসেম্বর হতে ঢাকা থেকে কক্সবাজারে চালু হচ্ছে ট্রেন। ট্রেন চালু হওয়ার পর এই রুটে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে মাত্র ১৮৮ টাকায়। শুক্রবার (১০ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্বোধনী প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রেল সচিব হুমায়ুন কবির ঢাকা-চট্টগ্রাম…