১৮৮ টাকায় ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে ৫৫ টাকা

আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন। এ পথের সর্বনিম্ন ট্রেন ভাড়া ৫৫ টাকা এব সর্বোচ্চ ৬৯৬ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হবে ঢাকা-কক্সবাজার রেললাইন। এ পথে ট্রেন চালু হলে ঢাকা থেকে কক্সবাজার মাত্র ১৮৮ টাকায় যাওয়া যাবে। মূলত মেইল ট্রেনে সর্বনিম্ন এ ভাড়ার সুবিধা পাওয়া যাবে।…

ইরানের আশঙ্কা গাজায় সংঘাত আরও বাড়বে

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুলহাইয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পরিস্থিতি উদ্বেগজনক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের…

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নারী ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-১ এর ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) পাঠানো এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী…

রেকর্ড উৎপাদনের বছরেও লবণ আমদানি

গত ৬২ বছরের মধ্যে দেশে এবার রেকর্ড লবণ উৎপাদন হয়েছে। তারপরও ক্রমাগত চাহিদা বাড়ায় লবণ সংকটের আশঙ্কা করছে শিল্প মন্ত্রণালয়। যে কারণে লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চাষি, মজুতদার ও মিল মালিকদের মধ্যে। এ সিদ্ধান্ত স্বয়ংসম্পূর্ণ এ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে…

সীতাকুণ্ডে পুকুরে ডুবে যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ডে পানিতে ডুবে যমজ শিশু কন্যার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নে কাজলী পাড়া এলাকায় এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া (৪) ও স্নেহা (৪) একই এলাকার এরশাদের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে ঘর থেকে খেলতে বের হয় দুই বোন সিনথিয়া ও…

কক্সবাজারে ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল যুবক

কক্সবাজার শহর থেকে অপহরণ করা কিশোর শাকিলকে ২০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেল। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অপহরণের পর একইদিনে রাত এগারোটায় মুক্তিপণের টাকা দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। আইনি কোন সাহায্য মেলেনি বলেও অভিযোগ করেছেন অপহৃতের পরিবার। অহরণের শিকার হওয়া কিশোরের নাম জাহিদুল ইসলাম…

হরতাল-অবরোধে স্বাভাবিক বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি বুড়িমারী স্থলবন্দরে। স্বাভাবিকভাবেই চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি-জামায়াত টানা হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও এর কোনো প্রভাব নেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে। আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও বন্দর…

বায়ুদূষণের শীর্ষে ভারতের কলকাতা, ঢাকা দ্বিতীয়

দূষণ মাত্রার দিক থেকে বায়ুদূষণের শীর্ষে আজও ভারতের কলকাতা শহর। অন্যদিকে,রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার…

জবি উপাচার্য ইমদাদুল হক মারা গেছেন

ক্যানসারের কাছে হেরে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শনিবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ।জানা গেছে,…

মাতারবাড়ি সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন…