কোটালীপাড়ায় প্রাথমিকে ১২২ ও উচ্চ বিদ্যালয়ের ৫৬ পদ শূন্য
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি প্রধান শিক্ষক ও ১১৯টি সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। ৪৫টি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকসহ ৫৬টি কর্মকর্তা-কর্মচারীর পদ খালি। এমন পরিস্থিতিতে একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পাঠদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা।…