ঢাকা থেকে গ্রেফতার ‘কানাডার মেয়র’!

অল্প সময়ে স্বল্প খরচে কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ–সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন চটকদার বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব অনেকেই। কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দিয়ে বগুড়ার ফয়সাল হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। রাজধানী থেকে তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, বাবার কাছ থেকে তিনি শিখেছেন…

আজ তফসিল হলে ১৯ ও ২০ নভেম্বর হরতাল

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। তফসিল ঘোষণা হলে তা প্রত্যাখান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। একাধিক সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে…

রাউজানে ছেলেকে কুপিয়ে পালাল বাবা

চট্টগ্রামের রাউজানে কলেজ ছাত্র ছেলে রাহুল নন্দীকে (২১) কিরিচ দিয়ে কুপিয়ে পলিয়েছে পিতা কল্যাণ নন্দী। আহত রাহুল নন্দী রাউজান কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশী। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের নন্দী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে…

শপথ নিলেন শাহজাহান আলম ও গোলাম ফারুক

উপনির্বাচনে জয়লাভ করে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচিত এমপি মো. শাহজাহান আলম ও লক্ষ্মীপুর-৩ আসনের মোহাম্মদ গোলাম ফারুক। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের…

স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের হাইকমিশনার সিরুজিমাথ সামি। বুধবার (১৫ নভেম্বর) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, পর্যটন খাতসহ বিভিন্ন বিষয়ে…

আনোয়ারায় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফকে পুনরায় সভাপতি নুরুল আজিজ চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক ও নুরুল আবছারকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও…

আনোয়ারায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ( ১৫ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সহকারী শিক্ষিকা নাজনীন নাহার এর সঞ্চালনায় এবং স্বাগত বক্তব্য দেন আনোয়ারা উপজেলা প্রধান শিক্ষক সমিতির…

নিম্নচাপে পরিণত হলো লঘুচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৫ নভেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে…

বিশ্ব ইজতেমা: প্রথম পর্ব ২-৪, দ্বিতীয় পর্ব ৯-১১ ফেব্রুয়ারি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দুই পর্বে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের আহমদ পক্ষের অনুসারীরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা…

স্কুলে লুডু খেলেন শিক্ষকরা, ক্লাস না করেই বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা

ক্লাস শুরুর সময় হয়েছে। শ্রেণিকক্ষে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের কেউ গল্পে মশগুল, কেউ আবার দুরন্তপনায় মেতেছেন। পরবর্তীতে অফিসকক্ষে গিয়ে দেখা যায় সেখানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছাড়া নেই অন্য শিক্ষকরা। প্রধান শিক্ষকের অভিযোগ, ক্লাস…