চট্টগ্রামে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে…

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের পর শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) এ তথ্য জানিয়েছে…

অবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা

বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম ধাপের অবরোধ চলছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যে। মানুষের চলাচল কমে যাওয়ায় রাজধানীর বিপণীবিতানগুলোতেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট,…

গাজীপুরে আরও একটি বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে আরও একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। উপজেলার সফিপুরে ইবনেসিনা কারখানার পাশে দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর…

বিএনপির অবরোধ, বাম জোটের আধাবেলা-গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতাল শুরু

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার দ্বিতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতাল পালন করছে দুটি রাজনৈতিক জোট। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয়…

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে রাজাবাড়ী শান্তি সমাবেশ হয়েছে

হরতালে গাজীপুর জেলায় তেমন কোন প্রভাব পড়েনি। শহরের রিক্সা গাড়ি চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও দোকানপাট, অফিস-আদালত ছিল স্বাভাবিক । জেলার অভ্যন্তরিন ও দুরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী স্বল্পতায় বাস সংখ্যা ছিল কম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটাকম। শহরের…

সেন্টমার্টিনে আটকা চার শতাধিক পর্যটক, জাহাজ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন ।এর ফলে দ্বীপটিতে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। (১৫ নভেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তর…

বগুড়ায় পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বগুড়া জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় এবং তার বাসভবনের প্রধান ফটক ও সাতমাথা মোড়ে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে, বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা…

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে…

প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি ফ্রান্সের

গাজার বৃহৎ হাসপাতাল আল-শিফায় হামলা চালায় ইসরায়েলি সেনারা । আর এই কারণেই প্রথমবারের মতো ইসরায়েলিদের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। বুধবার (১৫ নভেম্বর) সকালে আল-শিফার ভেতর ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলিদের এই অভিযানে বেসামরিক…