পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মেয়র-চেয়ারম্যানরা
জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে তাদের পদত্যাগ করতে হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। …