বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান তিন দিনের সফরে সোমবার দুপুরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ সফরের শুরুতেই তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার গেছেন। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে করিম খানের এটা তৃতীয় বাংলাদেশ সফর। কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরে করিম খান অন্তর্বর্তী সরকারের প্রধান…

উসকানিতে সাড়া না দিয়ে ধৈর্য ধরার আহ্বান আসিফের

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র-জনতাকে কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই…

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ মাহবুবুলসহ ১৮ জন কারাগারে

বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে গণজমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামিরা…

চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনায় সতর্ক করে যা বললেন মাহফুজ আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোষ্টে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই…

গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে স্বামীর পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মনোয়ারা বেগম নামে এক ভুক্তভোগী। সোমবার বেলা ১২ টার দিকে চাঁচকৈড়নবাজারের বাঁশহাটায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মোছাঃ মনোয়ারা বেগমসহ তাদের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে…

অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়: উপদেষ্টা মাহফুজ আলম

অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় বলে মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরো চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর। কিন্তু হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সোমবার ‘গণ-অভ্যুত্থান ও…

ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাস বিমানবন্দরে গ্রেপ্তার

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর ডিবি পুলিশের…

নিহত না, শতাধিক শিক্ষার্থী-শিক্ষক আহতের কথা জানাল মোল্লা কলেজ

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কয়েকজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের…

আবুধাবিতে ইহুদি রাব্বি নিখোঁজ, ইসরাইলে উদ্বেগ

সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবিতে জভি কোহান নামের এক ইহুদি রাব্বি (যাজক) নিখোঁজ হয়েছেন। এ ঘটনা নিয়ে গোয়েন্দা সংস্থা মোসাদ তদন্ত করছে বলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) নিশ্চিত করেছে। রোববার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, কোহান বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। শনিবার…

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিডার

যুক্তরাষ্ট্রের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এক ‘খোলা চিঠিতে’ তিনি বলেন, চীনভিত্তিক ব্যবসায়ী, যারা তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র্য আনতে…