আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তাঁর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা…

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ভিন্ন ধর্মের ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক চালিয়ে…

এক ঘণ্টায় শেষ ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের দুই দিনের টিকেট

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। ওইদিন ৭৮০ জন যাত্রী নিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এ রুটের ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি শুরু হয় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার পর থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনে এ টিকেট বিক্রি শুরু হয়।…

নাইটিঙ্গেল মোড়ে বাসে আগুন

বিএনপির ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে রাজধানীর পল্টন এলাকার নাইটিঙ্গেল মোড়ে ‘আজমেরী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান ফায়ার…

ডেমরায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিন জন যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার…

চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না’

চালের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী…

রাষ্ট্রদূত বেলালকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল টানা দ্বিতীয় মেয়াদে কমন ফান্ড ফর কমডিটিজের (Common Fund for Commodities-CFC) ব্যবস্থাপনা পরিচালক পদে ভোটে বিজয়ী হয়েছেন। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় মেয়াদে এই…

নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই: প্রধানমন্ত্রী

দেশবাসীকে আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন স্বচ্ছ করতে যা করা দরকার ছিলো, সবই করেছে সরকার। ভোটের ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা সংস্কার করেছে। অতীতের মতো মনোনয়নের…

হাটহাজারিতে সৈয়দ ইবরাহিমকে অবাঞ্চিত ঘোষণা

বিএনপির যুগপৎ আন্দোলনের জোট ছেড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিমকে তার নির্বাচনী এলাকা হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ…

নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১০ টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হওয়া দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন,…