নারায়ণগঞ্জ-৪ : নৌকার মাঝি শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ- ফতুল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান। এছাড়া নারায়ণগঞ্জ-১ থেকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসন থেকে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়। রোববার বঙ্গবন্ধু…

মালিবাগে আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা থানার মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আজমল আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। রোববার সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

বিদেশি পর্যবেক্ষক নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা মঙ্গলবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং, ছাড়পত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) সভাটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায়…

নৌকার মনোনয়ন পেয়েই গেলেন সাকিব

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ আসনে নিজেদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করছে। এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনীত সদস্যদের নাম ঘোষণা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীকে মনোনয়ন…

বিএনপি নির্বাচনে এলে তফসিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের কমিশনাররা বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসে তফসিল রিসিডিউল করা যেতে পারে, এটা নির্বাচন পেছানো বলা যায় না। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে। রোববার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে…

বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও আইনানুগভাবে দ্বাদশ…

৩০০ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করছেন ওবায়দুল কাদের

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করছেন তিনি। গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া…

জিপিএ ৫ কমেছে প্রায় অর্ধেক

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ২০২৩ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। যা গতবারের পরীক্ষায় ছিল ১,৭৬,২৮২ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩,৯১৭ জন। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায়…

৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এইচএসসি পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করেননি। তবে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে এবার কিছুটা কমেছে। গতবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি। রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব…

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণ শুরু সোমবার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে ১১ বোর্ডে গড়ে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় কেউ ফেল করলে বা কাঙ্ক্ষিত ফল না পেলে, তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের এ আবেদন…