ঢাকা-১০ আসনে ফেরদৌসসহ ৩ জনের মনোনয়ন বৈধ, অবৈধ ৮ জনের

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বৈধতা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই আসন থেকে মোট ১১ জন প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। আর অবৈধ ঘোষণা করা হয়েছে আট জনের। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-১০ আসনে…

রফতানি খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার সচেতন: বাণিজ্য সচিব

রফতানির বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার সচেতন আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে পোশাক খাতে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা আমরা মনে করছি না।’ বাণিজ্য নিষেধাজ্ঞা আসার মতো বাংলাদেশের শ্রমিকদের অধিকারের অবস্থা এখন নেই…

এবার বুবলিকে নিয়ে মুখ খুললেন শাকিব, যা বলেছেন…

আকস্মিকভাবেই মৃত এক ইস্যু জাগ্রত করলেন শাকিব খান। এমনিতেই সিনেমা ছাড়াও  শাকিব খান-বুবলী ও অপু বিশ্বাসের নানা ইস্যুতে নাজেহাল মিডিয়া। বছরের শেষ মাসটাও শাকিব খান  বুবলীকে নিয়ে মন্তব্য করে ফের উস্কে দিলেন তাদের ঘরোয়া উত্তাপ। গত মাসে গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম…

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪

নিউইয়র্কের কুইন্সে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার ভোরে শহরের ফার রকওয়ে পাড়ায় ফোন করে পুলিশ একটি বাড়িতে হতাহতদের খুঁজে পায়। হামলায় নিহতরা সবাই একটি বর্ধিত পরিবারের সদস্য। রোববার (৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ওই…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ বিস্ফোরণ, ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আরোহীর মৃতদেহ পাওয়া গেছে।  সোমবার স্থানীয় এক উদ্ধারকারী কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। সুমাত্রা দ্বীপের মারাপি পর্বতের উচ্চতা ২,৮৯১ মিটার (৯,৪৮৪ ফুট)।  রবিবার এই পর্বতে অগ্ন্যুৎপাত হলে আকাশে ৩০০০ মিটার ওপরে ছাই ছড়িয়ে পড়ে।…

পুলিশের জব্দ বাসে আগুন, যুবক গ্রেফতার খুলশীতে

চট্টগ্রাম নগরের পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে মামলার আলামত হিসেবে জব্দ করে রাখা একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। রবিবার (৩ ডিসেম্বর) ভোরে নগরের খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই যুবকের নামন মো. লিটন (২১)।…

চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নগরের আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সংবাদ পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটের…

বিএনপি-জামায়াত ইসলাম ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে-দুবাইয়ে তথ্যমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় বলেন,বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে৷ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশ সমূহকে অবগত করে বিচারের…

ঢাকা-৫ আসনে ১০ প্রার্থী বৈধ, ৯ জনের মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে চতুর্থ দিনের মতো যাচাই-বাছাই চলছে। দিনভর চলবে শেষ দিনের যাচাই-বাছাইয়ের কার্যক্রম। শুরুর দিকে ঢাকা-৫ আসনে ২২ জনের মনোনয়ন…

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ ডিসেম্বর রবিবার হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জানা গেছে , রবিবার সকাল ১১ টার দিকে শ্রীবরদী হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলার পাশে ড্রেনের পাশেই…