গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ড হারিবাড়ির টেক এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। তাছাড়া উদ্ধার করা হয় ম্যাগাজিনসহ ১রাউন্ড গুলি ও ৪'শ পিস ইয়াবা ট্যাবলেট। আটক মাদক কারবারি নাদিম(৪৫) গাজীপুর মহানগরের ৪১নং।ওয়ার্ডের সাপমারা এলাকার…

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুতার কুন প্রস্তুতকারক কারখানা সহ দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ীর বউবাজার শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন…

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সেই কলম ভেঙে দেব: হাসনাত আব্দুল্লাহ

ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিপক্ষে অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটা হচ্ছে তাদের (আওয়ামী লীগ) আগে বিচার হতে হবে। সুতরাং যেসব টকশোজীবী, মিডিয়া পাড়া, বিশ্ববিদ্যালয়ের…

ছুটিতে থাকা প্রধান শিক্ষক রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!

:গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তারকে অপসারণ ও পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা। মঙ্গলবার ১২টার দিকে গাজীপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে…

স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও দোসররা উস্কানিমূলক কর্মকান্ড করছে : গিয়াস উদ্দিন

০৫ আগস্ট স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। বুধবার (১৪…

নাসিকের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতি ঢাকায় পুত্রসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মতির ছেলে মশিউর রহমান বাবুইকেও পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে মতি ও তার পুত্রকে গ্রেফতার করে ডিএমপি ভাটারা থানা পুলিশ। গ্রেফতার মতিউর রহমান মতি ৬ নং…

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের আদমজী ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। এসময় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তার…

রায়গঞ্জে চক গোবিন্দপুর মাটি কাটার মহোৎসব, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর দক্ষিণ পাড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে তিন ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব। স্থানীয় প্রভাবশালী আলামিন ও সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাস ধরে প্রায় সাড়ে তিন বিঘা তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে হুমকির মুখে…

খেলাঘর, মৌলভীবাজার জেলার উদ্যোগে শীতার্তদের জন্য কম্বল বিতরণ

খেলাঘর, মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে আজ ৬ জানুয়ারি ২০২৫, সোমবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার গোপীনগর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসাইন,…

বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এরমধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০৬ জানুয়ারি সোমবার সকাল ১১ টার সময় ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের আহ্বানে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি ও ০৫ বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত…