ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নির্বাচনের প্রচার শুরুর পর থেকে ভোটের আগে পর্যন্ত যে কোনো দলের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে বলেছে নির্বাচন কমিশন। যা গণতান্ত্রিক পদ্ধতিতে অতি…

ডিএসসিসির পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধলপুরে ডিএসসিসির মালিকানাধীন চার ও পাঁচ তলা বিশিষ্ট দুটি ভবনে ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের জন্য পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে…

এবার গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিল করতে চায় ইসি

গণতন্ত্রী পার্টির মনোনীত সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর এবার দলটির নিবন্ধন বাতিল করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নিবন্ধন বাতিলের শুনানিতে আসতে আগ্রহী কিনা তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টির দুই অংশকে পৃথক চিঠি দিয়েছে ইসি। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে নির্দেশনা দেওয়া…

আজাদ-শামীম-শাম্মীর বিদেশি নাগরিকত্বের তথ্য চাইলো ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী একে আজাদ, একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের বিদেশি নাগরিকত্বের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে…

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে র‍্যালী

 মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় র‌্যালি করেছে বিভিন্ন ক্রীড়া সংগঠন। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে র‌্যালিটি শুরু হয়ে জিয়া হলের সামনে…

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত…

নতুনবাজার থেকে আফতাবনগরে চলবে নৌকা, সাজবে হাতিরঝিলের আদলে

নতুনবাজার একশো ফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী সুতিভোলা খাল হয়ে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (১৩ ডিসেম্বর) সুতিভোলা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ৪০ বছর পর…

কুয়াকাটায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় থেকে শামিম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শামিম ওই এলাকার মিজান মুসুল্লির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে নিজ বাড়ির ব্রয়লার…

নাশকতাকারীদের শাস্তি হবে: প্রধানমন্ত্রী

সরকারকে ক্ষমতাচ্যুত করতে যারা নাশকতা করছে, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা রেললাইন কেটে দিয়ে বগি ফেলে দিয়ে মানুষ হত্যার পরিকল্পনা করে আর আগুন দিয়ে মানুষ পোড়ায়, পিটিয়ে পিটিয়ে পুলিশ-সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষকে মারে, মিছিলে মেয়েদের…

মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি কুমিল্লায়

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে ৮৫ টাকা কেজিদরে দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে এ দামে পেঁয়াজ বিক্রি শুরু হলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। কম দামে পেঁয়াজ কিনতে পেরে আনন্দিত শরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা করে বিক্রি…