নন-ক্যাডারে পদ বাড়ানোর দাবি : কাফনের কাপড় পরে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা

৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদ সংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। এসময় অনেক প্রার্থীকে কাফনের কাপড় পরে…

নিখোঁজের তিনদিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিনদিন পর তাহমিম নামের পাঁচ বছরের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী থানার পুঁইছুড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার একটি পুকুর থেকে তাহমিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম…

ছুরিকাহত হয়ে হাসপাতালে সাবেক আর্জেন্টাইন ফুটবলার

২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন আর্জেন্টিনার হয়ে। এরপর অবসর নেন ২০১৯ সালে। আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জি ছুরিকাহত হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন। গতকাল উরুগুয়ের মালদোনাদোয় এ ঘটনা ঘটেছে বলে জানায়…

জিআইজেএনের সেরা অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশের ৮ রিপোর্ট

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৩ সালে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের তালিকায় বাংলাদেশের ৮টি প্রতিবেদন স্থান করে নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বছরের সেরা অনুসন্ধানী রিপোর্টগুলো খুঁজে বের করা বেশ দুঃসাধ্য একটি কাজ। তারপরেও তারা বাংলাদেশে ৪৫টি বেসরকারি টিভি চ্যানেল, ১২০০ দৈনিক…

নির্বাচনে অতিরিক্ত সমস্যা বিএনপির অসহযোগ আন্দোলন: ডিএমপি কমিশনার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনকে ভোটের জন্য অতিরিক্ত সমস্যা বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। অন্যান্য ভোটে একমুখী সমস্যা থাকে। প্রার্থী ও তাদের…

সৌদিতে খুন হওয়া ২ বাংলাদেশির পরিবার পেল ৩০ কোটি টাকা

সৌদি আরবে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি কর্মী পরিবার প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মধ্যস্থতায় ক্ষতিপূরণের ৯৯ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল আদায় করা হয়েছে; যা বাংলাদেশি ৩০ কোটি টাকার সমপরিমাণ। গতকাল বুধবার সৌদির বাংলাদেশ দূতাবাস এ…

নাশকতা করে নির্বাচন বানচাল করতে চাইলে ক্ষমা নেই : সিলেটে প্রধানমন্ত্রী

হত্যা, খুন, নাশকতার মাধ্যমে যারা নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের কাউকেই ক্ষমা করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের হযরত শাহজালালের (দ.) মাজার জিয়ারত শেষে বাইরে এসে সাংবাদিকদের কাছে তিনি তাঁর প্রত্যয়ের কথা জানান। ৩৬০ আউলিয়ার দেশ সিলেট থেকে প্রতি নির্বাচনের…

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু এসএসসি পরীক্ষা

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।…

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আদেশটি জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সুপারিশে। আমানতকারীদের…

চুয়েটে র‌্যাগিং, ৫ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্তরা ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম…