বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে সরে গেলেন উইলিয়ামসন-জেমিসন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন কেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। দক্ষিণ আফ্রিকা টেস্টের কথা বিবেচনা করে তাদের সরিয়ে নিয়েছে বোর্ড। উইলিয়ামসন-জেমিসনকে ফিট রাখতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলাচ্ছে না নিউজিল্যান্ড। তাদের বদলে দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আর…

নির্বাচনী প্রচারণার মাঝে শৈশবের মাঠে সাকিবের স্মৃতি রোমন্থন

নির্বাচনের প্রচারণার মধ্যেই সাকিব আল হাসান ফিরে গেলেন শৈশবের মাঠে। অংশ নিলেন প্রীতি ম্যাচে। ছোটবেলার মাঠে ফিরে স্মৃতি রোমন্থন করেন সাকিব। জানান, ফাস্ট বোলার থেকে তার স্পিনার হওয়ার পেছনের গল্প। ঠিক দেড় মাস পর ব্যাট-বল হাতে সাকিব আল হাসান। যদিও তিনি নিউজিল্যান্ড যাননি। তবে নির্বাচনের প্রচারণার ফাঁকেই…

ওরা সমুদ্র চায়, সেন্টমার্টিন চায় : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তারা পৃথিবীর অনেক বড় শক্তি। ওরা মানচিত্রে থাবা দিয়েছে। সমুদ্র চায়, সেন্টমার্টিন চায়। বলা হচ্ছে—আরব স্প্রিং; ইরাক-লিবিয়ার মতো হয়ে যাবে। যদি এটা হতে দিতে না চান, ভোট দিতে আসবেন।…

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।  প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র অফিসার/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।  আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিভাগের নাম: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদের নাম: সিনিয়র…

বিদ্যুৎ-গ্যাসের লাইন কাটার ভয় দেখাবেন না: ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন গ্যাসের লাইন, পানির লাইন, ইলেক্ট্রিক লাইন কাটার ভয় দেখাবেন না। এগুলো কারো বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি নয়। জনগণের সম্পদ, জনগণ ব্যবহার করবে। তিনি আরো বলেন, আমরা জানি বঙ্গভবনেও অক্সিজেন বন্ধ করে দেবার…

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সাগর আলী (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা…

পুরান ঢাকাকে বাসযোগ্য করার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (২২ ডিসেম্বর) পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনের বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি…

টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাই দেখে দল গড়েন শাকিল

রাজধানীর তেজগাঁওয়ে শাকিল (১৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। বনানী থানার সাততলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিল ৮-১০ বছরের শিশুদের নিয়ে ছিনতাইয়ের দল গঠন করেছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত…

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে নির্দেশনা

ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।…

নির্বাচনি কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে কোনও সরকারি কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া…