মেডিকেল ভর্তিতে থাকছে না জেলা কোটা, ফাঁকা আসনে সুখবর

মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল এবং মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ না হলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ১০ নম্বর কাটা হবে। রোববার (২৪…

ভোটে জিতলেও পর্দায় থাকতে চান মাহি ও ফেরদৌস

নির্বাচনী প্রচারে ব্যস্ত সিনে তারকারাও। ঢাকায় যখন ধানমন্ডি, হাজারীবাগ ও নিউমার্কেট এলাকায় ভোট চাইছেন ফেরদৌস; তখন রাজশাহীতে ভোট চাইছেন অভিনেত্রী মাহিয়া মাহি। টিকেট কেটে রূপালি পর্দায় যার নাচ দেখার জন্য এক সময় সিনেমা হলে গিয়েছেন, সেই অভিনেত্রী যখন চোখের সামনে ভোট চাইছেন, তখন তাকে ঘিরে একটু নাচ গান…

ঢাকা-৫: তারুণ্যের হাওয়ায় উড়ছে ঈগল!

করোনাকালে ‘মানবিক নেতা’ খ্যাতি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। প্রতীক পাওয়ার পর থেকে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় বিরামহীন প্রচার-প্রচারণা আর গণসংযোগ করছেন তিনি। নির্বাচনের প্রত্যাশার কথা…

নির্বাচনের নামে যাত্রাপালা চলছে: মঈন খান

নির্বাচনের নামে যাত্রাপালা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্য গরুর হাটের মতো প্রাথীদের কেনা-বেচা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার। বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন কেনাবেচা ও ভাগাভাগি হয় বলে দেখিনি। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে…

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ালেই ব্যবস্থা

গত কয়েক বছর ধরে ইংরেজি নববর্ষ উদযাপনের আনন্দ রাত না গড়াতেই পরিণত হচ্ছে বিষাদে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটছে অপ্রীতিকর ঘটনা। ফানুস থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দুই শতাধিক আগুন ও আতশবাজির শব্দে হৃদরোগে আক্রান্ত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। মেট্রোরেলের বিদ্যুৎ…

গানে গানে ভোটের প্রচারে নৌকার প্রার্থীরা, সাড়া কম অন্যদের

সারাদেশে এখন ভোটের আমেজ। ক্ষণ গোনা শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনের। সময় যত ঘনাচ্ছে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ততটাই ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত একাকার করে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিজেদের পক্ষে ভোট চাইছেন। ভোটারদের দিয়ে আসছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা…

বাহারকে এক লাখ, শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী তিনদিনের মধ্যে তাদের জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব…

৩১৭৪০ কোটি টাকা ব্যয়ে ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন করে মোট ১ লাখ মেট্রিক টন গম আমদানির ২টি প্রস্তাবসহ মোট ২০ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৩১ হাজার ৭৪০ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২১০ টাকা। বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের…

১৭ বছর হলেই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ।  বাহিনীটিতে ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।  আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।  আগ্রহী প্রার্থীকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম: সৈনিক পদসংখ্যা: নির্ধারিত নয়…

সিলেটে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগে সজিব কান্তি হালদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট…