৭১ দিন পর গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে দলটি। ৭১ দিন পর এই কার্যালয়ে কোন সংবাদ সম্মেলন আয়োজিত হল। সোমবার বেলা ১১টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান।…