ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শুরু
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কেন্দ্রের ভোটগ্রহণ চলবে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই দফা হামলা করে…