স্ত্রীকে হত্যার ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
২০১৩ সালে সাদিয়া আফরিন রিতা নামে এক তরুণীকে গলা কেটে হত্যার মামলায় ১১ বছর পর তার স্বামী মো. মানিক মিয়া ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক…