রাউজানে ভাঙা ক্যামেরা নিয়ে চাঁদাবাজি, তিন ভুয়া সাংবাদিক আটক

একটি প্রাইভেট কারে ভাঙা পেনাসনিক ভিডিও ক্যামেরা, চ্যানেল সংগ্রামী ৭১, সিটি প্লাস২৪ এর স্টিকার সম্বলিত দুটি মাইক্রোফোন নিয়ে ইটভাটায় চাঁদাবাজির সময় তিন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছেন ইটভাটার মালিকেরা। জানা গেছে, গত তিনদিন ধরে রাউজান উপজেলার বৃন্দাবন, মেলুয়া ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন…

গাড়ির যন্ত্রাংশ তৈরি করবে এআই রোবট

বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির কল্যাণে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক দূর এগিয়ে গেছে বিশ্ব।  প্রযুক্তির এই ধারায় এবার জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর যন্ত্রাংশ তৈরিতেও ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এ জন্য রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিগার’–এর সঙ্গে চুক্তিও করেছে…

কর্ণফুলী থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়াথানাধীন মন্দির ঘাট এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৬/৭ বছর। তার পরনে ছিল খয়েরি রঙের গেঞ্জি।…

বিএসআরএম গ্রুপে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ।  মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার মেইনটেনেন্স পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও…

বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরীর অস্কারে মনোনয়ন

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। নাজরিনের পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’’ অস্কারের…

পেকুয়ায় আ’লীগ নেতার লবণ মাঠে দুর্বৃত্তের তাণ্ডব

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে আ’লীগ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্যের ৬০ শতক লবণ মাঠে তাণ্ডব চালালো দুর্বৃত্তরা। এ সময় লবণ উৎপাদনে ব্যবহৃত পলিথিন কেটে ফেলা হয়। পানি ও সেঁচপাম্প, লবণ উৎপাদনে ব্যবহৃত অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার উজানটিয়া…

মহেশখালীতে বন বিভাগের অভিযান, ডাম্পার গাড়ি জব্দ

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে বন বিভাগের অভিযানে ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া পাহাড়তলী এলাকায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তার এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ী বালু সহ জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছোট মহেশখালী মুদিরছড়া বিট…

কক্সবাজারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সমুদ্র শহর কক্সবাজারে এই মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার এই রেকর্ড করা হয়। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত কক্সবাজারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।…

আনোয়ারায় ফুটবল খেলায় মারামারি, আহত ৪

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছে। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা তেলিপাড়া প্রিমিয়ার লীগ চলাকালীন ফুটবল টুর্নামেন্টে এ ঘটনা ঘটে। এতো শহীদুল ইসলাম (২৬) সহ আরো ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময়…

দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কমিউটার ট্রেন: রেলমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার রুটে আগামী দুই মাসের মধ্যে একটি কমিউটার ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলে চট্টগ্রামের সিআরবি অবস্থিত রেলওয়ে রেস্ট হাউসে বাংলাদেশ রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ…