গভীর সমুদ্রে একই ট্রলারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৭
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একই ট্রলারের জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে চিকিৎসাধীন জেলেরা নিশ্চিত করেছেন।…