দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নতুন সংসদের এমপিদের নিয়ে বিকেল ৩টায় শুরু হয়েছে প্রথম সংসদ অধিবেশন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু অধিবেশনের সভাপতিত্ব করছেন। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত…

বাঁশখালীর লোকালয়ে বন্যহাতির তাণ্ডব

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বানীগ্রাম বাজারের পূর্ব পাশে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এলাকার লোকালয়ে এসে বন্যহাতি তাণ্ডব চালিয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাত আনুমানিক ২টার সময় বন্যহাতির দল লোকালয়ে তাণ্ডব চালায়। এতে হতাহত না হলেও আহমদ ছফা সওদাগর, প্রকাশ রঞ্জন চৌধুরী ও প্রবীর চৌধুরীর…

কর্ণফুলীতে বিস্কুট কারখানায় অভিযান, ক্যামিকেল মিশ্রিত ৮০ বিস্কুটের কার্টুন জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ও বাংলাদেশ…

স্মরণ : কিংবদন্তি কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান

জহির রায়হান। খ্যাতিমান কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার। স্বল্প পরিসর জীবনে তিনি বেশ কিছু উপন্যাস ও গল্প রচনা করেছেন। চলচ্চিত্র প্রযোজনা এবং পরিচালনায়ও তাঁর ভূমিকা ছিল অসাধারণ। যুক্ত ছিলেন প্রগতিশীল রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে। জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর…

চট্টগ্রামের মার্ডার মামলার পালাতক আসামী ময়মনসিংহে গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে মার্ডার মামলার পলাতক আসামী মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে মামলার বাদী মো.…

বিএনপির কালো পতাকা মিছিল থেকে আটক মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন মহিলা নেতা কর্মীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।…

ফের বাড়ল পেঁয়াজের দাম

রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে আবারও বেশি দামে বিক্রি করতে দেখা গেছে পেঁয়াজ। মাত্র গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ আগের মতোই আছে। সোমবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে…

আনোয়ারায় মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা’ শীর্ষক তিনদিন ব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাশে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নধীন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ হল…

কক্সবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাকির নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় এই ঘটনাটি ঘটে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। জাকির রুমালিয়াছড়া মৃত আসাদ আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, পাশের বাড়িতে রাইস কুকার থেকে সৃষ্ট আগুন নেভাতে গেলে…

পররাষ্ট্রমন্ত্রীর কম্বল পেয়ে রাঙ্গুনিয়ার শীতার্তদের মুখে হাসি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকা খুরুশিয়া গ্রামের ৫৫ বছর বয়সী আসমা বেগম। তীব্র শীতে কাহিল অবস্থা বৃদ্ধা আসমার। সহায় সম্বলহীন আসমার শীত নিবারণে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি'র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে…