ময়মনসিংহে সিএনজি অটোরিকশাকে পিষে দিল বাস, নিহত ৭

ময়মনসিংহে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে এসে পিষে দিল যাত্রাবাহী বাস। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন গণমাধ্যমকে এ…

পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হলেন আবু তাহের নদভী

আল জামেয়া আল ইসলামিয়া পটিয়া  মাদরাসার মহা পরিচালক নিয়ে দীর্ঘ ৪ মাস ধরে চলছে আন্দোলন হামলা-পাল্টা হামলা। বিভিন্ন কারণে মাদরাসার মহা পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা শিক্ষক ও ছাত্রদের তোপের মুখে গত ২৮ অক্টোবর মহা পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজা পদত্যাগ করেন। মাদ্রাসা থেকে বের হলেও তার অনুসারীরা…

কর্ণফুলীতে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ১১ শিক্ষার্থী

সারাদেশের মতো বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলাতেও এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। প্রথমদিনের পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিতের খবর পাওয়া গেছে। তারমধ্যে এসএসসিতে ৬ জন এবং দাখিলে ৫ জন শিক্ষার্থী। এসএসসিতে ৬ জনের মধ্যে…

হাটহাজারীতে নুরানী মাদ্রাসায় অগ্নিকাণ্ড

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচ কক্ষ বিশিষ্ট একটি নুরানী মাদ্রাসা পুড়ে গেছে। এতে অন্তত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (১৪ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, ঘটনার…

আনোয়ারায় এসডিএফ’র স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলীহুড ইস্তুভমেন্ট (আরইএসআই) প্রজেক্ট এর স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।জিও, এনজিও…

সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপ সীমান্তে মর্টার শেল ও গোলাগুলি

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে এবার মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা পর্যন্ত গুলির শব্দ পাওয়া গেছে।…

দারাজ দিবে ২০০ জনকে চাকরি, নিজ জেলায় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ফ্রিল্যান্সার ডেলিভারি ম্যান পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম: ফ্রিল্যান্সার ডেলিভারি…

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশিপাশি দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য হিসেবেও। তবে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক শেষে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই টালিউড অভিনেত্রী। ভারতের যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। দুই দিন আগে মমতা…

চা’য়ের দাওয়াত দিয়ে চেয়ারম্যানকে গ্রেফতার, সড়ক অবরোধ ও জামিন

মো. মুজাহিদ (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম খোকন’কে শ্রীপুর থানায় চা'য়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে একটি কারখানার অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে চেয়ারম্যানের মুক্তির দাবিতে টানা ৫ ঘন্টা…

রাঙামাটিতে লরি-সিএনজি মুখোমুখি সংঘর্স, নিহত ৩

রাঙামাটিতে লরির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত ২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় এবং অন্য একজন…