১০ মিনিটেই পরিষ্কার রূপালি গিটার চত্বরের নালা!

মেডিক্যাল ও গৃহস্থালি বর্জ্য, পুরোনো লেপ তোষক, নানা আকৃতির পলিথিনে ভরা চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় রূপালি গিটার চত্বরের পাশের নালা। এই সকল বর্জ্যে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। আর এতেই ঘটছে বিপত্তি। পানি আটকে তৈরি হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র। ছড়াচ্ছে দুর্গন্ধ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম…

মির্জাপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস উদযাপন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নে স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন করা হয়। স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে বর্ণাঢ্য র‍্যালি, শোভা যাত্রা, আলোচনা সভা, ফ্যাস্টুন ও চিত্রকল্প প্রদর্শনী এবং…

কক্সবাজারে ২১ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা

বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারের প্রায় ২১ দোকান। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই…

‘মফস্বল সাংবাদিকতায় শেলুর অবদান স্মরণীয় হয়ে থাকবে’

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক এম এ কোরেশী শেলুর শোকসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ‘সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিক এম এ কোরেশী শেলু সবসময় লেখনির মাধ্যমে নির্যাতিত মানুষের পক্ষে কথা…

কর্ণফুলীতে ল্যাবের ফ্রিজে মুরগি ও গরুর মাংস পেল প্রশাসন!

চট্টগ্রাম কর্ণফুলীর কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টার নামক একটি ল্যাবের ফ্রিজে রান্না করা গরু ও মুরগির মাংস পাওয়া গেছে। এতে ল্যাব ও রেডিওলজি ডিপার্টমেন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটির অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সতর্ক করা হয়েছে।…

দরুদে ইবরাহিম পড়ার গুরুত্ব ও ফজিলত

রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ অনেক বেশি ফজিলতের।  দরুদ পাঠ রহমত ও বরকত লাভের অন্যতম উপায়।  হাদিসে এর বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে মহানবী (সা.)-এর প্রতি দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত অবতীর্ণ করেন…

একই অ্যাপে দুটি হোয়াটসঅ্যাপ লগইন!

ব্যবহারে সহজ হওয়ায় ‘হোয়াটসঅ্যাপ’ বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম।  একের পর এক নতুন নতুন ফিচার নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। তারই ধারাবাহিকতায় অ্যাপটি এবার চালু করলো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা।  যার মাধ্যমে একই অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে। …

এস আলম গ্রুপে চাকরির সুযোগ

অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপে।  আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: এস আলম গ্রুপ পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার বিভাগের নাম: অ্যাকাউন্টস পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর…

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ধরা প্রেজেন্টস তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড।  এই সিজনে আজীবন সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। উল্লেখ্য, এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা বিভাগ যুক্ত হয়েছে।  এর মধ্যে…

সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে ওয়েব ফিল্ম, মুক্তি অনিশ্চিত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলা নিয়ে নির্মিত সিনেমা ‘অমীমাংসিত’।  আগামী ২৯ ফেব্রুয়ারি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বরাবরই সত্য ঘটনার আবহে সিনেমা নির্মাণ করেন রায়হান রাফি। বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ড, কদমতলীর ট্রিপল মার্ডার,…