বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, লাগাম টেনে ধরুন

রাজধানীতে আবার বেড়েছে কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য। মাঝে উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও সম্প্রতি আবার তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজধানী থেকে তারা এখন জেলা, উপজেলা এমনকি কোনো কোনো গ্রামেও উৎপাত শুরু করেছে। উঠতি বয়সী এসব তরুণরা দলবদ্ধ হয়ে এলাকা নিয়ন্ত্রণ করে। কোনো না কোনো বড় ভাইর অধীনে তারা এলাকা নিয়ন্ত্রণ…

২ কোটি ১০ লাখে ঈদগাঁও বাজার ইজারা পেলেন রমজানুল আলম কোম্পানি

কক্সবাজারের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টাকায় ইজারা প্রদান করা হয়েছে। সোমবার (১১মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঈদগাঁও কার্যালয়ে সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ টাকা নিলাম মূল্যে ১৪৩১ বাংলা সনের ১ বৈশাখ হতে ৩১ চৈত্র এক বছরের জন্য বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের…

২৩ নাবিকসহ জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজের ২৩ জন নাবিক রয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) বেলা একটায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ। বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী…

রোজার প্রথম দিনেই তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী

আজ মঙ্গলবার প্রথম রমজানের ইফতার। প্রথম রমজানের ইফতার সবাই পরিবারের সঙ্গে করতে চান। অফিস বা ব্যক্তিগত কাজ শেষে বাসায় গিয়ে ইফতার করা অনেকের জন্য অনিশ্চয়তা তৈরি হতে পারে যানজটের কারণে। রাজধানীর কিছু এলাকার মানুষ অস্বস্তিতে রয়েছেন বিষয়টি নিয়ে। ইফতারের আগে রাজধানীর মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার,…

সাধারণ খেজুরের দাম বেঁধে দিলো সরকার

খেজুরের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম বেঁধে দেয়া হয়েছে কেজি প্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা। অন্যদিকে বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা। মঙ্গলবার নির্ধারিত এ মূল্যের ওপর ভিত্তি করে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের…

ভারত মহাসাগরে জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ওই জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিকের সবাই জিম্মি দশায় পড়েছেন বলে জাহাজের মালিকপক্ষ জানিয়েছে। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য…

রমজানে আদালতের নতুন সময়সূচি

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১২ মার্চ) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের কার্যক্রম নতুন সূচিতে চলতে শুরু করেছে। সম্প্রতি এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়। আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির…

ইয়াবা মামলায় ১১ জনের ১৫ বছর কারাদণ্ড

ফিশিং বোট থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় রোহিঙ্গাসহ ১১ জনকে ১৫বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কানু রাম শর্মা এ তথ্য নিশ্চিত করেন। ২০১৭ সালের ২৩ জুন চট্টগ্রাম…

বুধবার থেকে ১০ টাকায় ডিম, ২০০ টাকা কেজি ব্রয়লার বিক্রি করবে বিপিএ

পবিত্র রমজান ও ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এ কার্যক্রমে প্রতি ডজন ডিম ১২০ টাকায় কেনা যাবে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং…

পেঁয়াজ আমদানি: ভারতের অনুমোদন পেয়েছি, দাম নিয়ে আলোচনা হচ্ছে: প্রতিমন্ত্রী

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছেন উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এখন দাম নিয়ে আলোচনা হচ্ছে।  মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি…