উখিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

কক্সবাজারের উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের রুমখা হিন্দুপাড়া এলাকায় শ্মশান ঘাট সংস্কারের কাজে চাঁদা না পেয়ে দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহা আলমসহ দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ)…

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ জন

দেশ ও জাতির কল্যাণে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ গুণিজন। আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করবেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার প্রদান করা হবে তিনজনকে। তারা হলেন কাজী আবদুস সাত্তার,…

জলদস্যুদের কবলে জিম্মি মিরসরাইয়ের শাকিল ও আইনুল

‘আঁর হুতে আঁতুন কথা লুআইছে করযে আঁর ফোনে এমবি নাই আঁই ১৫, ২০ দিন কথা কইতাম হাইরতান্ন তোঁয়ার ওষুধ আব্বার আতায় আনাইয়ো’ এটাই ছিল মায়ের সাথে সোমালিয়া জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ফায়ারম্যান মোশারফ হোসেন শাকিলের (২৪) শেষ কথা। বৃহস্পতিবার (১৪ মার্চ) শাকিলের গ্রামের বাড়িতে গিয়ে…

মোহাম্মদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন সাদি

রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ।  বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। শহীদ সলিম উল্লাহর ছেলে রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী…

সন্তান জন্ম দেওয়ার পর সাফজয়ী ফুটবলারের মৃত্যু

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া খাতুন আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা যান তিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। রাজিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

চট্টগ্রামের ১১ জনের মধ্যে কর্ণফুলীর নূর উদ্দিনও জিম্মি জলদস্যুর হাতে!

সোমালিয়ান জলদস্যুদের হাতে নিয়ন্ত্রণে থাকা এমভি আব্দুল্লাহর ২৩ নাবিকের মধ্যে একজন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের লিচুতল এলাকার মো. নূর উদ্দিন (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়নের ইউপি সদস্য মো. ইলিয়াছ। তিনি জানান, জিএস নূর উদ্দিন বড়উঠানের মৃত আমিন শরীফের ছেলে। নূর উদ্দিনের বড় ভাই…

জিম্মিদশা থেকে নাবিকদের ফেরাতে তৎপরতা শুরু

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার দুই দিন পর সোমালিয়া উপকূূলে নোঙর করেছে বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ। তবে এখনও দস্যুরা তাদের দাবী কিংবা চাওয়া-পাওয়া কিছুুই জানাইনি। দুস্যদের কথামতো চলায় এখনও ভালো আচরণ করছে তারা। এখন…

‘আমরা আড়ালে থেকে কথা বলতেছি, একটু পর মোবাইল নিয়ে নিবে’

‘আমরা আড়ালে থেকে কথা বলতেছি, একে একে সবার মোবাইল কেড়ে নিয়ে নিচ্ছে। আপনারা চিন্তা করিয়েন না, আল্লাহ ভরসা ভাগ্যে যা আছে তাই হবে’। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের মধ্যে আনোয়ারা-কর্ণফুলীর ৪ নাবিকদের তাদের পরিবারের সাথে এটাই ছিলো শেষ যোগাযোগ।…

ইফতার শেষে বাড়ি ফেরা হলো না নবদম্পতির, ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু স্বামী আহত

কক্সবাজারের পেকুয়ায় ইটবোঝাই ডাম্প ট্রাকের চাপায় নববধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামীও গুরুতর আহত হন। বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মগনামা-একতাবাজার সড়কের কাটাফাঁড়ি ব্রিজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নববধূর নাম সুমাইয়া সুলতানা রানু (২০)। তিনি চকরিয়া পৌরসভার মৌলভীরকূম এলাকার বদি আলমের…

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলার সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আটজন। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়। গতকাল বুধবার মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী…