কক্সবাজারের দুই যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

পবিত্র মক্কা নগরী সৌদি আরবে বাইক দুর্ঘটনায় বোরহান উদ্দিন ও মোঃ আজিজ নামের দু'প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান উদ্দিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার নাছির উদ্দীনের ছেলে এবং অপরজন মোঃ আজিজ সদরের পিএম খালী ইউনিয়নের তোতক খালী গ্রামের বাসিন্দা।…

কর্ণফুলীতে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি গ্যারেজের ভেতরে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩টায় চরপাথরঘাটা (৯ নম্বর ওয়ার্ড) আল্লাহর দান গ্যারেজের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড ইছানগরের নুরুল হক ছেলে মোঃ জসিম(৩০),৫ নম্বর…

সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও শামীম ওসমানের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ তাঁতীলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের…

নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন করা যাবে ৪০ বছরেও

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ।  প্রতিষ্ঠানটি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয়…

কলকাতায় দুই সিনেমায় ব্যস্ত হিরো আলম

কলকাতায় ‘নিলে গেম’ ও ‘মিয়া ভাই’ নামের দুইটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন হিরো আলম।  সিনেমা দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন। গেল ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ সিনেমার শুটিং করছেন আলম।  তার সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা।  আরও অনেক স্থায়ীয় শিল্পী কাজ করবেন দুটি সিনেমাতেই জানালেন…

পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে তিনি পিএসসির ১৬তম সদস্য হলেন। মঙ্গলবার (১৯ মার্চ) এই শিক্ষককে রাষ্ট্রপতি…

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই

দুয়ারে কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগটির সপ্তদশ আসরের। এরই মধ্যে টুর্নামেন্টটিতে অংশ নিতে ভারতে পৌঁছে গেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজর রহমান। টাইগার পেসারকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। মুস্তাফিজুর…

ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আর জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এমনিতেই প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজটের সৃষ্টি হয়। আজ (মঙ্গলবার) বিকেলের দিকে বৃষ্টিপাতের কারণে যানজটের তীব্রতা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে…

রাউজানে গাছের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা আহত ৬

রাউজানে গাছের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রীসহ ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাউজান পৌরসভার মুন্সিরঘাটা সংলগ্ন পাকখাইন্যা পুকুর পাড় এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। আহত ৬জনের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ইমন রাউজান উপজেলার…

ফুলছড়িতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হত্যাকারীদের স্বজনদের বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত নুরুনবী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত নুরুন্নবী ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বেলা শেখের ছেলে। এরআগে সোমবার প্রতিপক্ষের হামলায় আহত…