২২ দি‌নে এলো সাড়ে ১৫ হাজার কো‌টি টাকার রেমিট্যান্স

প্রতি বছরের মতো এবারও রমজানের শুরু থেকেই বে‌শি বে‌শি রেমিট্যান্স পাঠা‌চ্ছেন প্রবাসী বাংলা‌দে‌শিরা। চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ২০৮ কোটি টাকা (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে)। সোমবার ( ২৪…

পদ্মা সেতু পরিদর্শন করবেন ভুটানের রাজা, হবে তিন সমঝোতা

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সোমবার (২৫ মার্চ) চার দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তার সফরে দেশটির সঙ্গে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বাংলাদেশ। এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি নবায়ন করা হবে। রবিবার (২৪ মার্চ) ভুটানের রাজার…

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকাল ৫টা ৩৩ মিনিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর আগে রবিবার (২৪ মার্চ) বিকাল ৪টা ৫ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে…

প্রধানমন্ত্রীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আজ সকালে ফিতা কেটে বেলুন উড়িয়ে তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী ২৬ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে…

ঈদগাঁওতে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে বিষিয়ে উঠেছে জনজীবন

কক্সবাজারের ঈদগাঁওতে একটি পোল্ট্রি ফার্মের কারণে দিনরাত বাড়ি ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হচ্ছে। অসহ্য দুর্গন্ধ ও মশা- মাছির উৎপাতে স্থানীয়দের জীবন বিষিয়ে উঠছে। চলাচলে অসুবিধে হচ্ছে পথচারীদের। নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার লোকজন। ফার্মের বর্জ্যের কারণে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী একটি…

গাজায় হত্যাকান্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ব গাজায় হত্যাকান্ড প্রত্যক্ষ করছে, কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফিলিস্তিনের ফতেহ আন্দোলনের (শাসক দল) মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেবরেল আলরজউব আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি…

মহেশখালীতে প্যারাবন রক্ষায় প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজারের বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা দ্বীপটির নাম মহেশখালী। এটিই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এখানে ছোট ছোট আরও কয়েকটি দ্বীপ জেগে উঠছে। ১৫০ বর্গমাইলের দ্বীপটি ১৯৫৪ সালে থানা এবং ১৯৮৩ সালের ১৫ ডিসেম্বর উপজেলা ঘোষণা করা হয়। দ্বীপটিতে বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে প্রায় ৫ লাখ…

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাঠবোঝাই ট্রলির সং’ঘর্ষ

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কাঠবোঝাই একটি ট্রলি গাড়ির। এ সময় ট্রলি গাড়িটি রেললাইন থেকে কয়েশফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ রবিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার কয়েকমিনিট আগে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী…

মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িকে পণ্যবোঝাই পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপভ্যানচালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মরহুম আলা…

মুন্সিগঞ্জে বোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বোর্ড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নে সিকিরগাঁও এলাকার কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন,…