ডাকাতদের টার্গেট এবার সুপারশপ

বাসাবাড়ির পর এবার সুপারশপে ডাকাতির টার্গেট। ধরা পড়ার ঝুঁকি কম থাকায় ও মূল্যবান সামগ্রী সহজে হাতের কাছে পাওয়ায় সুপারশপকে বেছে নিচ্ছে ডাকাত চক্র। এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায়, চক্রটি সম্প্রতি আটটি ডাকাতি করে একটি সুপারশপে। শনিবার (৩০ মার্চ) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান…

নিউ ইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় নিহতের ঘটনার তদন্ত হচ্ছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (৩০ মার্চ) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে এ বিষয়ে…

স্থগিত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই দেশের বোর্ডের মধ্যস্থতায় শেষ পর্যন্ত স্থগিত হলো সিরিজটি। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে যেকোনো সময়ে সিরিজটি আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।…

৫ দফা দাবিতে বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন

মধ্যরাতে ক্যম্পাসে ছাত্রলীগের প্রবেশকে কেন্দ্র করে ৫ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শনিবার (৩০ মার্চ) বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে তারা। এদিন বেলা ১১টায় অবস্থা ও ঘটনাপ্রবাহ অনুযায়ী পরিবর্তিত দাবি উপস্থাপন করে…

এবার টিভি পর্দায় ‘হাওয়া’

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। এবারের ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। খবরটি নিশ্চিত করেছেন চ্যানেলের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল। দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন এই ছবি প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয়…

নারীদের সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার

নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে।’ নারীদের সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল…

ঈদের আগে চার লেনের আরেকটি মহাসড়ক চালু

ঈদযাত্রায় নাড়ির টানে ঘরমুখো মানুষের ভোগান্তি ও গলার কাঁটা ছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। কিন্তু এবারের ঈদযাত্রায় মহাসড়কে পুরোদমে চলছে চার লেন প্রকল্পের কাজ। ঈদে গাড়ির চাপ সামাল দিতে ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত চার লেন চালু করা…

বাংলাদেশ সফরে আসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাতে সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এই সফর সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি…

চট্টগ্রামে কিশোর গ্যাং রুখতে মাঠে র‌্যাব

চট্টগ্রামে ‘কিশোর গ্যাং’ একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে। এলাকায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিশেষ করে আধিপত্য নিয়ে বিরোধে প্রায়ই চট্টগ্রামের কোথাও না কোথাও অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে অপরাধে জড়িয়ে পড়া এই কিশোররা। নগরীর কয়েকটি এলাকার…

রাউজানে কমদামে বিক্রি হচ্ছে গরুর মাংস, ডিম, দুধ, মুরগী

প্রধানমন্ত্রীর উপহার, সুলভমূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানের বিনাজুরী ইউনিয়নে কমদামে গরুর মাংস, মুরগী, মাছ, ডিম ও দুধ বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে ভার্চুয়ালী প্রধান অতিথি থেকে সুলভমূলে মাংস, দুধ ও ডিম বিক্রয়…