কেএনএফের সঙ্গে সব আলোচনা স্থগিত

চুক্তিভঙ্গ করে সশস্ত্র কার্যক্রম অব্যাহত রাখায় পার্বত্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। বান্দরবানের রুমা ও থানচিতে সরকারি দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের…

ভারত থেকে আলু আমদানি বেড়েছে, একদিনে এলো আরও ৬৫০ টন

বাজার নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানির অনুমতির মেয়াদ বাড়িয়েছে সরকার। বর্তমানে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। দেশের বাজারে চাহিদা থাকা পর্যন্ত আলু আমদানি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আমদানিকারকরা। বুধবার (৩ এপ্রিল) বন্দর…

ঈদযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত সময়েই ছাড়ছে ট্রেন

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস টার্মিনালে আজকে অতটা ভিড় না হলে রেলস্টেশনে মানুষের চাপ দেখা গেছে। তবে প্রতিবছর ঈদ যাত্রায় নানা ভোগান্তির অভিযোগ থাকলেও এ বছর যাত্রীদের সে রকম অভিযোগ নেই। নির্ধারিত নিয়মে পেয়েছেন টিকিট আবার নির্ধারিত সময়ে ছাড়ছে…

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার ঈদযাত্রা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান। তিনি বলেন, ঝুঁকি পরিহার করতে মোটরসাইকেল…

সবার জন্য স্বাস্থ্যের অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার আহবান সায়মা ওয়াজেদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ সবার জন্য স্বাস্থ্যের অধিকারকে বাস্তবে রুপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, স্বাস্থ্য এবং অন্যান্য মানবাধিকারের অধিকারকে এগিয়ে নিতে ডাব্লিউএইচও প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে ৭ এপ্রিল বিশ্ব…

দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেনদুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন

দুই সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন। পাশাপাশি পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা ও আজ শপথ নিয়েছেন। দুই সিটির মেয়ররা হচ্ছেন যথাক্রমে কুমিল্লার তাহসিন বাহার সুচনা এবং ময়মনসিংহের একরামুল হক টিটু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে মেয়রও…

১২ বছর পর খুনের আসামি ধরা

চট্টগ্রামের মিরসরাই থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোক্তার হোসেনকে (৫০) ১২ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে নগরের সদরঘাট থানার পুরাতন কাস্টমস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার হোসেন মিরসরাই উপজেলার রহমতাবাদ গ্রামের নুর আলম…

বাচসাস’র ৫৬ বছরপূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ৫৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ‘মুক্তিযুদ্ধের স্মার্ট বাংলাদেশ’ এবং ইফতার মাহফিল উদযাপিত হয়েছে। পহেলা এপ্রিল সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান মিলনায়তনে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয়। বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিধি…

নতুনভাবে সালমানের দুই গান

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ।  এখনো দর্শক হৃদয়ে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।  দিনদিন বাড়ছে।  সালমানভক্তদের জন্য নতুন খবর হচ্ছে ২৭ বছর পর জনপ্রিয় এই নায়ক অভিনীত দুটি গান নতুন করে সামনে তুলে ধরা হচ্ছে। ১৯৯৭ সালে মুক্তি পায় চিত্রনায়ক সালমান শাহ অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমা।  শিবলী সাদিক…

অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিল তরুণ, ‘মৃত্যুঞ্জয়ী’ আখ্যা

স্বার্থপরতা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এই সমাজে জোবায়ের রহমান নাজিউল (১৮) একেবারেই ব্যতিক্রম। তাই তো জীবনের ঝুঁকি আছে জেনেও বাঁচাতে গিয়েছিলেন শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া নারীকে। শেষ পর্যন্ত ওই নারীর সঙ্গে মারা যান জোবায়েরও। বেঁচে যায় শিশুটি। তবে এমন মর্মান্তিক মৃত্যু হলেও মানুষের প্রতি…