ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৩

ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরেজমিনে জানা গেছে,…

এবার জবাব হবে মাত্র ‘কয়েক সেকেন্ডে’, হুঁশিয়ারি ইরানের

ইসরাইল যদি আবার ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ করে তাহলে তেল আবিব মাত্র ‘কয়েক সেকেন্ডে’ তার জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। রোববার রাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শো’তে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর প্রেসটিভির। বাকেরি বলেন, তারা যদি আরেকটি…

টেস্ট পরীক্ষার নামে ফি আদায় করা যাবে না : শিক্ষামন্ত্রী

টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অরিরিক্ত ফি আদায় করা যাবে না এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নির্দেশনা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এমন নির্দেশনা জারি করা হয়েছে। এতে…

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানান। রিজভী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির…

হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৬ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। …

দন্ডিত অধ্যাপক ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন

শ্রমআইন লঙ্ঘনের দায়ে দন্ডিত অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসকে আগামী ২৩ মে পর্যন্ত জামিন বৃদ্ধি করে আদেশ দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আজ এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট…

আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস

আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন- সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।…

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকার অর্থদণ্ড

কর্ণফুলী নদীর রাউজান অংশে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ এপ্রিল) রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় অভিযান চালিয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত…

চকরিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপনে সম্ভাব্য স্থান নির্ধারণ

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য আগে থেকে স্থাপন করা হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। এ অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন সদ্য নির্মিত নতুন উপজেলা পরিষদের সামনে (চকরিয়া…

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন ১৫ প্রার্থী

কক্সবাজারের বহুল আলোচিত মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। প্রার্থীরা তাঁদের কর্মী সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম জমা…