এবার ইসরায়েলে হামলা হিজবুল্লাহর

ইসরায়েলের দিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন সেনাসদস্য ও ৪ বেসামরিক নাগরিক। গতকাল বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল-আরামশি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের ওপর ড্রোনটি বিস্ফোরিত হয়। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ…

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সফরসঙ্গী হিসেবে তার সাথে থাকবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) তার ঢাকা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার এ…

মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি

চালু হবার পর থেকেই স্বস্তির যান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে মেট্রোরেল। চলাচলের সময় কয়েক ধাপে বাড়ার সঙ্গে মেট্রোরেলে বেড়েছে যাত্রীর সংখ্যাও। বর্তমানে রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনে রাত পর্যন্ত যাত্রী উঠানামা করছে। রোজার আগে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট…

ইউক্রেনের চেরনিহিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন বাসিন্দা নিহত হয়েছেন। বুধবার এই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির। শহরটির মেয়র জানিয়েছেন, এই হামলায় তিন শিশুসহ ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঘনবসতিপূর্ণ একটি এলাকায় আট তলা একটি ভবনে রুশ…

তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা

মরুভূমির দেশে বন্যার কথা শুনলে যে কেউ অবাক হবেন। কিন্তু বাস্তবে তা-ই ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতে গত দুদিনের টানা বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়েছে। যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। পানির নিচে তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। ফলে বাংলাদেশ থেকে দুবাই যেতে পারছেন না…

বাংলাদেশে কোনো অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না : র‍্যাবের মহাপরিচালক

স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট যতদিন শান্তির পথে আসবে না, ততদিন যৌথ অভিযান চলমান থাকবে উল্লেখ করেছেন র‍্যাবের মহা পরিচালক এম খুরশীদ হোসেন। বুধবার (১৭ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ,…

দুর্বিষহ জিম্মিদশার ৩৩ দিনের বর্ণনা দিলেন এমভি আবদুল্লাহ’র ক্যাপ্টেন

৩৩ দিন জিম্মি করে রাখার পর গত শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে যায় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মিদশার শুরু থেকে মুক্তি পর্যন্ত সবকিছুই ঘটে জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদের চোখের সামনে। সংযুক্ত আরব আমিরাতের পথে থাকা জাহাজটি থেকে গতকাল মঙ্গলবার…

২০০ কোটি খরচ করে মেয়েকে বলিউডে আনছেন শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খানের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজেও টাকা ঢেলেছেন শাহরুখ। আর এবার পালা মেয়ে সুহানা খানের। গুঞ্জন উঠেছে, বলিউডে মেয়ে সুহানার পায়ের তলার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা…

সশস্ত্র অবৈধ কোনো সংগঠন থাকবে না : র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সশস্ত্র অবৈধ কোনো সংগঠন থাকবে না। যারা বিপথে গেছেন; তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সঠিক পথে ফিরে আসবেন।  তিনি বলেন, বান্দরবানে যৌথ অভিযান চলছে। এটা স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা…

প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়নের সুপারিশ

প্রতিটি বিভাগীয় আলু সংরক্ষণাগার আধুনিকায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (১৭ এপ্রিল) দ্বাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ ভবনে মো. আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন…