রাশিয়ায় পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিন ৭ মে মঙ্গলবার মস্কোর সময় দুপুরে ক্রেমলিনে এক অনুষ্ঠানে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। রাশিয়ার সমসাময়িক ইতিহাসে এই অনুষ্ঠানটি অষ্টমবারের মতো অনুষ্ঠিত হবে। পুতিন এরই মধ্যে চারবার শপথ নিয়েছেন। ২০০০ সালে ৪৭ বছর বয়সী প্রার্থী হিসেবে পুতিন ৫২.৯৪% রাশিয়ানদের সমর্থন…

উপজেলা নির্বাচনে যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল বলেছেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কোনও অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তিনি বলেন, ‘ভোটের দিন আমরা সতর্ক…

এভিয়েশন খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাজ্য: ফারুক খান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বাংলাদেশের এভিয়েশন খাতের সার্বিক উন্নয়নে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে চায় যুক্তরাজ্য। তিনি আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দফতরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত…

শীর্ষ দুই নেতার দুর্নীতিতে ডুবছে ইতালি আ.লীগ

ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অসাংগঠনিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় ইতালির রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগের একটি অংশের সংবাদ সম্মেলনে বক্তরা এ অভিযোগ করেন। চরম ক্ষোভ প্রকাশ করে বক্তরা…

উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমাদের প্রথমে ভাবতে হবে ফলাফল কি হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেওয়ার পরে জনগণ কতটা উপকৃত হবে।…

মীরসরাইয়ে প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে ম্যাজিস্ট্রেটের হানা

মীরসরাই উপজেলা নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণকালে হানা দেন ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা পেয়ে প্রার্থীর বেয়াইকে করা হয় জরিমানা। সোমবার (৬ মে) সকালে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নুরুল আলমের বাড়িতে এ অভিযান চালান মীরসরাই উপজেলা নির্বাহী…

সব বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

দেশের সব বিভাগেই কম-বেশি ঝড় বৃষ্টির আভাস রয়েছে। ফলে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। মঙ্গলবার (০৭ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর…

মন্ত্রী-এমপিরা প্রভাব বিস্তার করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা: সিইসি

 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা নির্বাচনের দিন আমরা সতর্ক থাকবো। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবো। প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। মন্ত্রী-এমপিদের নিবৃত করা হয়েছে। তারপরও ভোটের দিন প্রভাব বিস্তার করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ষষ্ঠ…

মিল্টন সমাদ্দারের আশ্রমের দায়িত্ব নিল চট্টগ্রামের শামসুল হক ফাউন্ডেশন

সম্প্রতি প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগে গ্রেফতার আলোচিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ এ থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষসহ আশ্রমে থাকাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে দেশ-বিদেশে অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিকতার স্বাক্ষর রাখা চট্টগ্রাম নগরীর চান্দগাঁও…

রাজিয়া বেগম হত্যাকাণ্ডের ২১দিন পর ৫ আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বহুল আলোচিত রাজিয়া বেগম হত্যাকাণ্ডের ২১ দিন পর মামলার ৬ আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে চট্টগ্রাম নগরী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে এই ৫ জনকে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার মাদার্শার ২নং…