প্রথম ৩ ঘণ্টায় সাড়ে ১৩ হাজার ট্রেনের টিকিট বিক্রি
ঈদযাত্রার প্রথম দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম ঘণ্টাতেই রংপুর বিভাগের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, প্রথম তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।…