টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোদি, চীনকে যে বার্তা দিলো ভারত

বিশ্বের যে কটি পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে তার মধ্যে ভারত ও চীন অন্যতম। দেশ দুটির পরস্পরের সঙ্গে সীমান্ত রয়েছে এবং সীমান্ত বিরোধও রয়েছে। ভারত ও চীনের মধ্যে মোট ২,১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহু জায়গাতেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। কিছুদিন পরপরই সীমান্ত নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা ছড়ায়। উত্তপ্ত হয়ে…

কলকাতার খালে মিলেছে এমপি আনারের ‘হাড়’

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আসামি সিয়াম হোসেনকে নিয়ে পশ্চিমবঙ্গের বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে সেখানকার গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কিছু হাড়।  আসামি সিয়ামের দাবি, এসব হাড় খুন হওয়া এমপি আনারের। রোববার (৯ জুন) সকালে গ্রেপ্তার সিয়ামকে নিয়ে…

গ্যাসের দাবিতে ঢাকা – চট্টগ্রাম সড়ক অবরোধ

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে গ্যাসের দাবিতে  মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে  নাসিক ৩ ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার (৮ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এর সামনে প্রায়  ১ ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন । এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের…

গাজীপুরে স্বামীর ঔষধের দোকান থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় স্বামীর তালাবদ্ধ ঔষধের দোকান থেকে স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামালের মার্কেটের একটি ঔষধের দোকান থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত রেহেনা…

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নুরুল হুদা (৩৭) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুরুল হুদা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাপিতখালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে। ৮ জুন ( শবিবার) বেলা সাড়ে ১২ টার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মধ্যম নাপিতখালী রেললাইনের পাশে। স্থানীয় ওয়ার্ড…

মহেশখালীতে অস্ত্রসহ যুবক আটক

মহেশখালীতে অস্ত্রসহ যুবক আটক কক্সবাজারের মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ ওসামা (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাতারবাড়ির সাইরার ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে  নিশ্চিত করেছে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন। তিনি জানান, গেলো রাতে মাতারবাড়ি…

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‌ ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের বিভিন্ন কর্মসূচি পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  ফরিদপুর পরিবেশ ‌ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ‌। কর্মসূচির মধ্যে ছিল  বৃক্ষের চারা বিতরণ,রোপন ও পরিবেশ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনব্যাক্তি ও প্রতিষ্ঠানকে  সন্মানণা স্মারক প্রদান । আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর শহরতলীর সাদিপুর বাজার সংলগ্ন…

বাঁশখালীতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

গ্রামের বাঁশখালীতে বজ্রপাতে পারভিন আক্তার(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বজ্রপাতে নিহত পারভিন আক্তার পূর্ব বড়ঘোনার আলীচাঁন বাড়ীর রিকশাচালক আকবর হোসেন এর স্ত্রী। স্থানীয়…

গাজায় ৩৬৮০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ যেন থামছেই না। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যায় ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চার শতাধিক মানুষ। শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নুসেইরাত শরণার্থী শিবিরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল।…

৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়, কমবে গরমের দাপট|

রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে…