কোরবানির পশুর গাড়ি আটকে চাঁদাবাজি : নারায়ণগঞ্জে ৫ পুলিশ সদস্য বরখাস্ত

কোরবানির পশুবাহী গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশের কোনো সদস্য কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে কোনো ধরনের ছাড় নেই। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। শনিবার (১৫ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক…

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণপিপাসুদের বরণে পুরোপুরি প্রস্তুত হয়েছে সমুদ্র শহর কক্সবাজার। আগত পর্যটকের জন্য এবার আবাসিক হোটেল-মোটেল-গেস্টহাউসগুলো বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পর্যটকের নিরাপত্তা এবং নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। পর্যটনসংশ্লিষ্ট…

নারী এসিল্যান্ড আতঙ্কে কেরানীহাটের অবৈধ দখলদার ও পার্কিংওয়ালারা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় অবৈধভাবে পার্কিং করার দায়ে বাস, ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ জুন) উপজেলার কেরানিহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। তিনি বলেন,…

গাছ আমাদের প্রাণ, বেশি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

 বর্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাছ আমাদের প্রাণ, এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়। শনিবার (১৫ জুন) গণভবনে আষাঢ় মাসের প্রথম দিনে কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, গাছ আমাদের…

চট্টগ্রামে ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান, পরিদর্শন করেছেন চসিক মেয়র

ঈদ-উল-আযহার কেন্দ্রীয় জামাতের জন্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷ আজ শনিবার জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান…

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

আজ (শনিবার, ১৫ জুন) পবিত্র হজ। আজ আরাফাতের ময়দান মুখর হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (১৪ জুন) মিনায় অবস্থান করেছেন…

ঈদযাত্রা: সায়েদাবাদ বাস টার্মিনালে মানুষের ভিড়

রাজধানীর সায়েদাবাদে সকাল থেকেই বেশিরভাগ বাসের কাউন্টারের সামনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান, দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া নির্দিষ্ট সময়ে বাস ছাড়ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। শুক্রবার (১৪ জুন) সকাল থেকে সায়েদাবাদে বেশিরভাগ বাসের কাউন্টারের…

মুস্তাফিজ-রিশাদের প্রশংসায় সাকিব ও শান্ত

গতরাতে টি-টোয়েন্টি বিশ^কাপে ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরি এবং স্পিনার রিশাদ হোসেন ও পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং টাইগারদের জয়ে বড় অবদান রাখে। ম্যাচ শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে…

রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার  মার্শাল হাসান মাহমুদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ফোর্সেস গোল- ২০৩০ এর আওতায়  বর্তমান সরকার সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি…

বিরোধী দলীয় নেতা কাদের, উপনেতা আনিসুল ও রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের এমপি ও বিরোধীদলীয় উপনেতা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধী দলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের নিকট আজ দুপুরে জাতীয়…