পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। সোমবার (১ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা…

কত টাকা ব্যয়ে তৈরি হয়েছে ‘কল্কি’ সিনেমার ‘অদ্ভুত’ গাড়িটি?

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সব…

আরব আমিরাতের দুই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের দুইটি কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের এইচএসসি পরীক্ষা। রোববার শুরু হওয়া এই পরীক্ষার দুটি কেন্দ্র হলো আবুধাবির ‘আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল…

২৭ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান, কারণ জানালেন অপরাজিতা

ভারতীয় টিভি ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মাত্র ১৯ বছর বয়সে টলিউডের সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরাকে বিয়ে করেন। পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। কিন্তু বিয়ের পর ২৭ বছর কেটে গেলেও এখনো সন্তানের মা-বাবা হননি এই দম্পতি। সন্তান না নেওয়ার বিষয় নিয়ে করকাতার একটি ইউটিউব…

পোশাকসহ ৪৩ খাতে পণ্য রপ্তানিতে নগদ সহায়তা কমলো

নতুন ২০২৪-২০২৫ অর্থবছরের শুরুর আগেই রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে সরকার। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি পোশাক, চামড়া, ও কৃষিপণ্যসহ ৪৩ খাতের পণ্যে নগদ সহায়তা কমানো হয়েছে। রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি…

চোরাইপথে আসছে বিপুল অ্যান্ড্রয়েড ও ফিচার ফোন, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০৮টি চোরাই অ্যান্ড্রয়েড ও ফিচার মোবাইল ফোনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেট কার ও নগদ টাকা জব্দ করে র‍্যাব। এসব ফোন ভারতীয় কারখানায় তৈরিকৃত এবং চক্রটি কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে গত দেড়মাসে এ ধরনের ৫টি বড় চালান ঢাকায় সরবরাহ…

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

বগুড়ার গাবতলী‌তে স্টেশনে প্রবেশের সময় এক‌টি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে পাঁচ জেলার যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (৩০ জুন) রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু ব‌লেন, এর আগে রাত পৌনে ৯টার দিকে গাবতলী…

ধান চেনে না মিলাররা, জাত-নমুনা চেয়ে চিঠি

ধানের জাত ঠিকমতো চিনে না কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা। এ জন্য জাত ও নমুনা চেয়ে কুষ্টিয়া কৃষি বিপণন অধিদপ্তরে চিঠি দিয়েছেন কুষ্টিয়ার চালকল মালিকদের সংগঠন। তবে চালকল মালিকরা এমন চিঠি দেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। রোববার (৩০ জুন) কুষ্টিয়া অটো রাইস মিল অনার্স…

কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাজেটের অর্থ বিলে বিত্তবানদের কর ছাড় ও কালো টাকা সাদা করার বিধান দুর্নীতিবাজদের মদদ যোগাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‌তি‌নি এ কথা ব‌লেন। সাইফুল হক ব‌লেন, ১৫ শতাংশের বেশি কর দিলে…

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হয়ে এক বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের অর্জুন লালমস‌জিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)। স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বা‌ড়িতে বৈদ‌্যুতিক…